1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

দেওয়ানগঞ্জে ভোটের আগের রাতে নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার ষষ্ঠ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন।

আজ রোববার রাতে পাররামরামপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে রোববার এক আদেশ জারি করেছেন হাইকোর্ট। এ জন্য সোমবারের পাররামরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন জানান, পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আজ (রোববার) উক্ত নির্বাচন স্থগিত করে হাইকোর্ট একটি আদেশ জারি করেন। হাইকোর্টের আদেশ অনুসরণ করে পাররামরামপুর ইউপি নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ‘হাইকোর্টের নির্দেশে পাররামরামপুর ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পেলে ওই ইউপিতে নির্বাচনের আয়োজন করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি