1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

শেরপুরে যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

শেরপুরে স্ত্রীর কাছে যৌতুক দাবির অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে শেরপুর সদরের সি আর আমলি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা এ আদেশ দেন। এর আগেই তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল।

সাজাপ্রাপ্ত পুলিশ সদস্যের নাম মো. শাহাদাত হোসেন লাবন (২৪)। তিনি জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মো. জহির উদ্দিনের মেয়ে মোছা. জীবনা আক্তার পপির সঙ্গে বিয়ে হয় পুলিশ কনস্টেবল মো. শাহাদাত হোসেন লাবনের। কিন্তু দাম্পত্য জীবনের কিছুদিন না যেতেই যৌতুকের দাবিতে পপিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন শাহাদাত। একপর্যায়ে ২০২১ সালের ১৫ আগস্ট পপির বাবার বাড়িতে এসে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। ওই ঘটনায় একই বছরের ১৩ অক্টোবর শেরপুর সদরের সি আর আমলি আদালতে যৌতুক নিরোধ আইনে শাহাদাত হোসেনকে আসামি করে একটি নালিশি মামলা দায়ের করেন পপি।

পরে ওই মামলা থেকে জামিন নেন অভিযুক্ত শাহাদত। অভিযুক্ত শাহাদত জামিনে থাকাকালীন তাঁর ওপর মারধরের অভিযোগে শেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরও একটি পৃথক মামলা দায়ের করেন পপি।

এদিকে যৌতুক মামলায় রোববার দুপুরে সি আর আমলি আদালতে মামলার ধার্য করা তারিখে উভয় পক্ষের শুনানি শেষে কনস্টেবল শাহাদাত হোসেনের পূর্বের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি