1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নবি হোসেন (৫২) নামের একজন কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবি হোসেন সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামের কৃষক নবি হোসেন ও প্রতিবেশী আকমত আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেও পারেননি। আজ শনিবার সকাল ১০টার দিকে কৃষক নবি হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। খবর পেয়ে স্থানীয় সানন্দবাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নবি হোসেনের লাশ উদ্ধার করে দেওয়ানগঞ্জ থানায় পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘জমির বিরোধের জের ধরে হামলায় নবি হোসেন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত নবি হোসেনের লাশের ময়নাতদন্ত করা হবে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি