1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জেলের জালে উঠে এলো দুই নবজাতকের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

শেরপুরের নালিতাবাড়ীতে ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের (ছেলে শিশু) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে কেউ মরদেহ দুটি ব্রিজের নিচে ফেলে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কলসপাড় ইউনিয়নের খরাঘাট ব্রিজের নিচে জাল দিয়ে মাছ ধরছিলেন মাহফুজ নামের এক জেলে। জালে একটি কাগজের কার্টন আটকে যায়। মাহফুজ কার্টনটি ডাঙায় ছুড়ে মারেন। এসময় কার্টন ছিঁড়ে গিলে শিশুর মাথা বেরিয়ে আসে। পরে কার্টন খুলে দুটি ছেলে শিশুর মরদেহ দেখা যায়।

খবর পেয়ে কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি