1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

শপথ গ্রহণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইউপি সদস্য

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

শপথ গ্রহণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আমজাদ হোসেন (৫৩)। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

শনিবার (২৯) সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় জামালপুর-মধুপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের ধনবাড়ি যাচ্ছিলেন।

দিগপাইত এলাকায় পৌঁছলে একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল বলেন, গত ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে আমজাদ হোসেন তার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হন। ১৮ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনের গেজেটভুক্ত হন। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে শপথের আগেই তিনি মৃত্যুবরণ করেন।

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি