1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মেলান্দহে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

জামালপুরের মেলান্দহে জুথী আক্তার (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত জুথী আক্তার উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি এলাকার জয়নাল শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে রাতে খাবার খেয়ে তার নিজ ঘরে ঘুমাতে যায়। আজ সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করলে সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঘরের ভেতরে ঢুকে দেখা যায় সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ওই তরুণী রাগ-অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি