1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা ছিনতাই করতে মোশারফ হোসেন (২৪) নামে এক অটোচালককে হত্যার ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) রায়হানুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হল, জেলার নান্দাইল উপজেলার মো. শাহজাহান সিকদার বাচ্চু মিয়ার ছেলে মো.শাহ জালাল সিকদার (২৫), মো.উজ্জল মণ্ডলের ছেলে মো.শান্ত মণ্ডল (২০), মৃত আব্দুল বারিকের ছেলে মো.আশরাফুল ইসলাম ওরফে মানিক (২৫) এবং সোহরাব উদ্দিনের ছেলে মো. মনির উদ্দিন (২৬)। সোমবার (২৪ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, গত বছরের ২ নভেম্বর প্রতিদিনের মতো মোশাররফ হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হলে রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজার থেকে গ্রেপ্তারকৃত চারজন রোগী নেয়া লাগবে বলে ৩০০ টাকায় অটোরিকশা ভাড়া করে নান্দাইলের নধী হাজীপুর আমের মোরাটি বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে ছিনতাইকারীরা অটোরিকশাটি রাস্তায় রেখে বাড়ি থেকে রোগী আনতে মোশারফকে জোরাজুরি করে। তখন মোশারফ বিষয়টি বুঝতে পেরে বাড়িতে যেতে রাজি হয়নি।

তিনি আরও বলেন, এক পর্যায়ে চালকের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসতে থাকলে মোশারফকে তারা ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে রেখে চাবি মাটিতে পুতে রেখে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়ে রায়হানুল ইসলাম আরও বলেন, হত্যাকারীরা মূলত টাকার অভাবে পড়ে অটোরিকশা ছিনতাইয়ের পথ বেঁচে নেয়। চারজনের মধ্যে তিনজনেই উচ্চ শিক্ষিত। এরআগে তারা কোনো অপরাধে জড়িত ছিল না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি