1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কবর থেকে কঙ্কাল চুরি, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে দুই শিশুর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন-পোগলদিঘা গ্রামের রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ (২৪) ও সাগর আলীর ছেলে মোহাম্মদ আলী (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পোগলদিঘা গ্রামের জহুরুল ইসলামের শিশুকন্যা জহুরা (৫) দুই বছর আগে মারা যায়। একই গ্রামের আব্দুল বারেকের ছেলে শামীম মিয়া (১০) মারা যায় ১২ বছর আগে। তাদের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। শুক্রবার গভীর রাতে শেখ ফরিদ ও মোহাম্মদ আলী কবর থেকে ওই দুই শিশুর কঙ্কাল চুরি করেন।

এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে সোমবার সকালে শেখ ফরিদ ও মোহাম্মদ আলীকে বাড়ি থেকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পোগলদিঘা গ্রামের জহুরুল ইসলাম বলেন, তার মেয়ের কঙ্কাল চুরির সঙ্গে জড়িতরা একই গ্রামের। কী কারণে তারা এমন কাজ করেছেন তা আমার জানা নেই। এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে ধরে পুলিশকে দেয়।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ গ্রেফতার দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি