1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নিখোঁজের ১৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর সত্তর বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার কর হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় শহরের উত্তর কালিনগর এলাকায় দুদুয়ার খাল থেকে ওই মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

নিহত ওই বৃদ্ধের নাম মকবুল হোসেন (৭০)। তিনি উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামের মৃত আরবদী আলীর ছেলে।

নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই তিনি বাসা থেকে বের হয়ে যেতেন। গত ৯ জানুয়ারি তিনি উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলায় নিজ গ্রামের বাড়িতে যান। পরে একইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তিনি আর বাসায় ফিরেননি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ বৃদ্ধকে খোঁজাখুঁজির চেষ্টা করা হলেও থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।

আজ সকালে শহরের উত্তর কালিনগর এলাকায় দুদুয়ার খালে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে। পরে দুপুর ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করেছেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, বৃদ্ধের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। মরদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি