1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

নালিতাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

নিখোঁজের দুইদিন পর শেরপুরের নালিতাবাড়ীতে একটি খাল থেকে ভাসমান অবস্থায় কাজলী (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের ঝিকমারি খাল থেকে ওই মরদেহ উদ্ধার কর হয়। কাজলী ওই গ্রামের কাউসারের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় সোহাগপুর সরকারী প্রাাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাজলী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেলে বুধবার তার পিতা কাউসার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঝিকমারি খালে কাজলীর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। কাজলীর লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না অন্য কোন কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে। তবে কাজলীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি