1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দুর্গাপুরে ফে লোডার উল্টে চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে ফে লোডার উল্টে এর চালক খোকন মিয়া (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ত্রিনালী এলাকার ১ নম্বর বালুমহালে এ ঘটনা ঘটে।

নিহত চালক কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শামছু উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে খোকন মিয়া ফে লোডার দিয়ে বালু তোলার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বালুমহালের এক গর্তে চাকা পড়ে গাড়িটি উল্টে যায়। এ সময় চালক খোকন গাড়ির নিচে চাপা পড়েন। পরে বালুমহালের কর্মরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি