1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

নান্দাইলে চালককে হত্যা করে অটো ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে মনির মিয়া (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মনির মিয়া ভাড়ায় অটোরিকশা চালাতেন। গত মঙ্গলবার রাতে অটোরিকশা নিয়ে বের হলে আর বাড়িতে ফিরে যাননি। পরে আজ কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধানখেতে তাঁর মরদেহ পাওয়া গেল। সকালে বিলে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা পুলিশের। স্থানীয়রা বলছেন, রাতে যাত্রীবেশে দুর্বৃত্তরা গাড়িতে উঠে চালককে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।

নিহত মনির মিয়ার স্ত্রী কুলসুম আক্তার বলেন, ‘আমার স্বামী ভাড়ায় অটোরিকশা চালাতেন। তা দিয়ে সংসার চলত। আমার তিন সন্তানকে এখন কে দেখবে? যারা আমার স্বামীকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে, তাদের বিচার চাই।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর শুনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি