1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

গফরগাঁওয়ে লড়িচাপায় দুই নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী লড়ির চাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে উপজেলার রাওনা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন (৪৫)। এ ঘটনায় রাওনা গ্রামের হেলাল খান (৪৫) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী লড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুনের মৃত্যু হয়। এসময় আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বকুলা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত হেলাল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন৷

এ ঘটনায় লড়িটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি