1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

হালুয়াঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাটে ৫০ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ রমজান সর্দার তপন (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার পৌরশহরের উপজেলার উত্তর খয়রাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

রমজান সর্দার তপন একই এলাকার মৃত কাউসার সর্দার ডেটলের ছেলে। আজ দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার (ওসি তদন্ত) ইমরান আল হোসাইন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রির উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী পৌরশহরের উত্তর খয়রাকুড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাাশি করে ৫০ বোতল ভারতীয় তৈরী নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রমজান সর্দার তপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও তার বিরুদ্ধে অত্র থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি