1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

নান্দাইল টিকা নিতে এসে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের টিকা নিতে এসে সড়ক দুর্ঘটনায় রাজিয়া সুলতান নুপুর (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া সুলতানা নুপুর চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রামের খুররম মিয়ার কন্যা। নান্দাইল রোড উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজনেরা জানান, করোনাভাইরাসের টিকা নিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে রাজিয়া সুলতানা নুপুর। টিকা নেওয়ার পর বাড়ি ফেরার পথে চাচাতো ভাই হামিমের মোটরসাইকেলের পেছনে বসে। নরসুন্দা ব্রিজের কাছে আসতেই পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নুপুর। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজিয়ার খালাতো ভাই মো. রানা মিয়া বলেন, রাজিয়া খুব মেধাবী ছাত্রী ছিল। পরিবারের একমাত্র মেয়ে সে। এভাবে তার মৃত্যু হবে তা ভাবতে পারেনি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিবারের লোকজন কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি