1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

শেরপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে হাসপাতালের দুইতলার রোগীদের ওয়াস রুম থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হাসপাতাল সংলগ্ন ফায়ার সার্ভিস অফিস থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় জেলা হাসপাতাল।

জানা গেছে, বুধবার সকাল পৌণে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দুতলায় ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের সামনে অবস্থিত ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীদের অনেকেই আতঙ্কে দৌড়াদৌড়ি করে নিচে নেমে আসেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত হাসপাতালের দুতলায় ময়লা-আবর্জনার স্তুপে কেউ সিগারেট খেয়ে টুকরা ফেলেছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন বিদ্যুতের তারের মাধ্যমে ছড়িয়ে গেলে বড় বিপদ হতে পারতো।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ক ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, এটি বড় কোন আগুন না হলেও সাবধানতার জন্যই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি