1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

অনার্স পাস, তাই ২ হাজারের নিচে ‘ঘুষ’ নেন না নির্বাচন অফিসের পিয়ন!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামি ৭ ফেব্রুয়ারি। আগামীকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতরে বাইরে চলছে প্রার্থীতা প্রত্যাশীদের ফরম পূরণ। যা করতে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।

এ অবস্থায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের পিয়ন তফাজ্জলও বাদ যাননি। তিনি প্রতিজনের ফরম পূরণে হাতিয়ে নিচ্ছেন তিন হাজার টাকা। এক প্রার্থী টাকা কম দেওয়ায় দর কষাকষি করে শেষমেষ নির্ধারিত তিন হাজার টাকা নেন। টাকা কম দিতে চাইলে তিনি বলেন, ‘আমরা ফুটপাতের লোক না, হইন্নি না(ফকিন্নি)। অনার্স মাস্টার পাস কইর‌্যা এইহানে আইছি, টেহা কম নেঅনের লাইগ্যা না।’

তাঁর এই কথার একটি ভিডিও আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিতে দেখা যায়, নির্বাচন অফিসের ভেতরে একটি কক্ষে বসে আগত প্রার্থীদের ফরম পূরণ করে দিচ্ছেন পিয়ন তফাজ্জল হোসেন। প্রতিটি ফরম পূরণে নিচ্ছেন দুই থেকে তিন হাজার টাকা করে। কেউ কম দিতে চাইলে ফরম রেখে দিচ্ছেন। তর্কে লিপ্ত হচ্ছেন। টাকা না পেলে ফরম পূরণ করছেন তিনি।

তফাজ্জেল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী পাশের গৌরিপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ওই অফিসে প্রায় চার বছর ধরে কাজ করে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেবা নিতে আসা একাধিক প্রার্থীতা প্রত্যাশী জানান, তফাজ্জল সাধারণ লোকদের প্রায় সময়ই টাকার জন্য হয়রানি করে। দীর্ঘদিন যাবৎ সে এধরনের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত। তফাজ্জলের কারণে সেবাগ্রহীতারা সুষ্ঠু সেবা পান না বলে দাবি করেন তারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এ ঘটনায় তফাজ্জলকে শোকজ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি