1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

শেরপুরে শিক্ষার্থীদের জন্য ব্রাকের ওয়াটার পয়েন্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

শেরপুরে শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের ওয়াটার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ওই ওয়াটার পয়েন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, ব্র্যাকের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট অনিল চন্দ্র রায়, ব্র্যাকের শেরপুর জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খোরশেদ আলম মিঠু, প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ উপস্থিত ছিলেন।

ব্র্যাক জানায়, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতাধীন এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত উন্নত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলায় ২০২১ সালে ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক। তার মধ্যে শেরপুর সদরে ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াটার পয়েন্ট স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ওয়াটার পয়েন্টে শিক্ষার্থীরা নিরাপদ খাবার এবং হাত ধোয়ার পানি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি