1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

হালুয়াঘাটে বাড়ির সামনে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত মরদেহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমিরখাঁকুড়া গ্রাম থেকে জাহাঙ্গীর আলম বাবুল (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিহতের বাড়ির পাশে খড়ের পালার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম মাস্টারের ছেলে।

সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। লাশের সুরতহাল তৈরি করে পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।

নিহতের বোনজামাই আব্দুল জব্বার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি এসে দেখি তার ঘরের ভেতর টিভি চলছে। বাড়ির সামনেই লাশটি পড়ে ছিল। আমাদের ধারণা, ঘর থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

জানা যায়, সন্তানদের নিয়ে ১৫ দিন আগে বাবার বাড়িতে যান স্ত্রী। তাঁর মা মেয়ের বাড়িতে অবস্থান করায় বাড়িতে একা ছিলেন বাবুল। স্থানীয়রা জানায়, বাবুল প্রায়ই জুয়া খেলতেন। এতে তিনি অনেক জমি বন্ধক রেখেছেন।

নিহতের স্ত্রী মনোয়ারা আক্তার ময়না বলেন, ‘ঘরে দুই লাখ ১০ হাজার টাকা ছিল। যা দিয়ে আমাদের বন্ধকি জমি ছাড়ানোর কথা ছিল। কিন্তু আমার সব শেষ হয়ে গেল। আমার স্বামীকে হত্যা করে সেই টাকাও নিয়ে গেছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ সুরুজ মিয়া বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে মাদকসেবী ও জুয়াড়িরা জড়িত থাকতে পারে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘লাশ দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তে করে দেখছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি