1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনা ষষ্ঠবার চেয়ারম্যান হওয়ার রেকর্ড বীর মুক্তিযোদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ষষ্ঠবারের মতো জনগণের ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জেলার মধ্যে রেকর্ড করেছেন।

কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীচর গ্রামের বাসিন্দা তিনি। স্বাধীনতা সংগ্রামে ২০ বছরের যুবক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

১৯৭২ সালে ইউনিয়ন রিলিফ কমিটির চেয়ারম্যান হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন।

১৯৮৩ সালে জনগণের ভোটে সান্দিকোনা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৮ সালে ২য় বারের মতো পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর ২ মেয়াদে জনপ্রতিনিধির বাইরে ছিলেন।

২০০৩ সাল থেকে ধারাবাহিকভাবে ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম।

মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম জনসেবা ও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ার্ডসহ শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার লাভ করেন।

বীর মুক্তিযোদ্ধা মো.আজিজুল ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি সব সময় সুখে-দুঃখে সবার পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। ইউনিয়নবাসী ভালোবেসে বারবার ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি ইউনিয়নের সবার কাছে কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি