1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

হালুয়াঘাটে দুই কিশোরী গণধর্ষণ : পাঁচ আসামি দুই দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহের ৬নং জিআর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

ডিবি পুলিশের হাতে গ্রেফতারকৃত আসামিরা হলো- শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)। এর আগে গত শনিবার ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার নথিভুক্ত চার আসামি ও একজন সন্দেহভাজন আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করে।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ওই পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা গ্রামে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার এক কিশোরীর পিতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি