1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাজেদা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মাদেজা আক্তার নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, দুপুরের দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। দ্রুতগতির বাস চাপা দিয়েই চলে গেছে। বাসটি আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি