1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

থার্টি ফার্স্ট নাইটের আতশবাজি, প্রাণ গেল শিশু ইউসুফের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ইংরেজি নববর্ষ উদযাপনের আনন্দের মাঝে কিশোরগঞ্জের ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। আতশবাজির বিকট শব্দে আতঙ্কিত হয়ে মায়ের কাছে দৌড়ে যাওয়ার সময় গরম পানিতে পড়ে যায় দুই বছরের শিশু ইউসুফ! পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

ইউসুফ স্থানীয় ডিশলাইন ব্যবসায়ী আলমগীর মিয়ার নাতি ও তার বাবার নাম হৃদয় মিয়া। এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীর মাঝে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ভৈরবপুর উত্তরপাড়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঘনবসতি এলাকায় সরু গলিতে সন্ধ্যা থেকে ছোট-বড় আতশবাজি ও পটকা ফুটানো শুরু হয়। সন্ধ্যা ৬টার দিকে বিরতিহীনভাবে ফুটানো আতশবাজির শব্দে আতঙ্কিত হয়ে পড়ে শিশু ইউসুফ। এ সময় শিশুটির মা নিজেদের পারিবারিক রান্নাঘরে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। তখন ইউসুফ ভয় পেয়ে তার মায়ের কাছে দৌড়ে যাওয়ার সময় পা পিছলে রান্নাঘরের পাতিলে রাখা গরম পানিতে পড়ে যায়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে পাচঁ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে সে মারা যায়। আজ শুক্রবার বাদ জুম্মাবার ভৈরবপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি