1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

কলমাকান্দায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার কলমাকান্দায় মুজিবুর রহমান (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মুজিবুর রহমান দুর্গাপুর উপজেলার পূর্ব নওল্লাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে মুজিবুর বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে আজ দুপুরে মরদেহের খবর পেয়ে মৃতের বাবা আবুল কাশেম সেখানে যান এবং শনাক্ত করেন।

পরে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি