1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

শেরপুরে কবর থেকে ১১ কঙ্কাল চুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

শেরপুরে সামাজিক কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি গেছে। গতকাল রোববার মধ্যরাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া স্কুল সংলগ্ন ফটিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ফটিয়ামারী এলাকার সবচেয়ে বড় সামাজিক কবরস্থান থেকে রোববার রাতে সংঘবদ্ধ চোরের দল ১১টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে একটি মরদেহ পুরোপুরি পচে না যাওয়ায় সেটি তারা ফেলে রেখে গেছে। ওই মরদেহের গন্ধ বের হলে আজ সোমবার সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে শত শত মানুষ কবরস্থানে ভিড় করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, ফটিয়ামারীর সবচেয়ে বড় কবরস্থান এটি। সোমবার সকালে স্থানীয় লোকজন বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া দেখেন। পরে দেখা যায়, ১১টি কঙ্কাল উধাও।

এদিকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে সদর থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, ‘কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি