1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি সালাম, সাধারণ সম্পাদক ফারুক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক ড. সুবাস চন্দ্র দাস। এবছর শিক্ষক সমিতি নির্বাচনে ৪৪০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক নির্বাচিত হন।

সভাপতি পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে মনোনীত প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম এবং জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দল থেকে মনোনীত অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান উভয়ই ১৫৩ টি করে ভোট পান, পরে টসে জিতে প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম সভাপতি নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম-নীল দল সমর্থিত প্যানেল থেকে মনোনীত অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার ১৩২ টি ভোট পেয়েছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেনঃ সহসভাপতি পদে পশু পুষ্টি বিভাগের প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, যুগ্ম সম্পাদক ১ পদে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাঃ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক ২ পদে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের ড. জায়েদুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের ড. মোঃ ফুয়াদ হাসান, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের জনাব গোলাম মোহাম্মদ মোস্তাকিম, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রফেসর ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক (সোনালী দল)।

এছাড়া সদস্য পদে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সালেহা খান, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষিব্যবসা ও বিপণন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার (সোনালী দল), কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মুহম্মদ জিয়াউল হক, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি