1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গৌরীপুরে দুই কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি চেয়ারম্যান প্রার্থীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কান্নাজড়িত কণ্ঠে ফলাফল কারচুপির বিচার চাইলেন ময়মনসিংহের গৌরীপুরের ৫ নম্বর সহনাটি ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শামছুজ্জামান।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ভোট কারচুপির বিচার চেয়ে দুটি কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবি জানান। এ দুটি কেন্দ্র হলো ভালুকাপুর ও ধোপাজাঙ্গালিয়া।

মো. শামছুজ্জামান জাতীয় পার্টি গৌরীপুর উপজেলার সভাপতি এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

লিখিত বক্তব্যে শামছুজ্জামান বলেন, তাঁকে ২৬ ভোটে পরাজয় দেখানো হয়। পুরো ফলাফল ঘোষণাতেই প্রশাসন নানাভাবে গোপনীয়তার আশ্রয় নেয়। অনেক কেন্দ্রে তাঁর এজেন্টদের রেজাল্ট শিট দেওয়া হয়নি। ভালুকাপুর কেন্দ্রে তাঁর মেয়ের এজেন্ট নিয়োগপত্র কেড়ে নেওয়া হয়। নির্বাচনের আগে তাঁর ওপর হামলা চলে। নির্বাচনের দিনও তাঁর সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়।

শামছুজ্জামান বলেন, ভোটে কারচুপি ও অনিয়ম করে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাই তিনি দুটি কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি