1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই হামলা ও আগুনের ঘটনা ঘটে বলে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান খোকন অভিযোগ করেন। এ ঘটনায় আজ রবিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

আওয়ামী লীগের এই প্রার্থী জানান, এলাকার গয়েশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে থাকা নির্বাচনী প্রচারণার অফিসে হামলার পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করে জানান, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নয়নের নিশ্চিত পরাজয় জেনেই তাঁর লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নয়ন এ বিষয়ে জানান, তাঁর লোকজন এ ঘটনা ঘটায়নি। এটা সাজানো। নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাঁর নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা করছে।

রিটার্নিং অফিসার মসিউর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, ওই অভিযোগটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি