1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপে আজ রবিবার কিশোরগঞ্জের তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে হোসেনপুর উপজেলার ৬টি, কটিয়াদী উপজেলার ৯টি ও ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটকেন্দ্রের বাইরেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যদেরকে কঠোর অবস্থানে দেখা গেছে। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন।

যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো হোসেনপুর উপজেলার জিনারী, সিদলা, গোবিন্দপুর, আড়াইবাড়িয়া, পুমদী ও সাহেদল। কটিয়াদী উপজেলার আচমিতা, মুমুরদিয়া, মসূয়া, লোহাজুরী, সহস্রাম ধুলদিয়া, চান্দপুর, করগাঁও, জালালপুর ও বনগ্রাম। ভৈরব উপজেলার শিবপুর, কালিকাপ্রসাদ, শিমুলকান্দি, আগানগর, শ্রীনগর, গজারিয়া ও সাদেকপুর।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬৯জন ও সাধারণ মেম্বার পদে ২১১জন প্রার্থী, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৭জন ও
সাধারণ মেম্বার পদে ৩৮২জন প্রার্থী এবং ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭৮জন ও সাধারণ মেম্বার পদে ২৪৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি