1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মদনে নদী থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

নেত্রকোণার মদনে সোনামণি (১২) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১ দিন পর আজ বুধবার সকালে নিজ বাড়ির পেছনের মগড়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোনামণি উপজেলার মদন ইউনিয়ের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামণি গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে মগড়া নদীতে নিখোঁজ হয়। তার সাথে থাকা ওই শিশুরা গোসল করে বাড়ি এসে তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি পরিবারের লোকজনদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়। ময়মনসিংহ থেকে ডুবুরি ইউনিট আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্কুলছাত্রী সোনামনির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পরিবারের লোকজন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি