1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গফরগাঁওয়ে যুবকের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবার সাথে ঝগড়া করে সবুজ মিয়া (৩৫) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি তিন সন্তানের জনক। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাখচূঁড়া গ্রামের হালিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাখচূঁড়া গ্রামের হালিমাবাদ এলাকার ইসহাক উদ্দিনের ছেলে সবুজ মিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। পারিবারিক বিষয়াদি নিয়ে বাবার সাথে সবুজের মনোমালিন্য ছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে সবুজ টিনশেড বসতঘরের ধর্ণার সাথে গলায় দড়ি বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন দড়ি কেটে অচেতন অবস্থায় নামিয়ে বিকেল সোয়া ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন মালেক মিয়া বলেন, তাঁরা গরিব মানুষ। বাবা-ছেলে দুজনই কিছুটা পাগলাটে। আবেগে ঘটনা ঘটিয়ে ফেলেছেন।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি