1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

গৌরীপুরে বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনকে বহিষ্কারের সুপারিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

গৌরীপুর রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার সুপারিশের চিঠি জেলা নেতৃবৃন্দ কেন্দ্রে পাঠিয়েছেন। এর আগে গতকাল সোমবার জেলা আওয়ামী লীগ বহিষ্কারের সুপারিশের চিঠি ইউনিয়ন আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের কমিটির কাছে পাঠানো হয়।

বহিষ্কারের সুপারিশপ্রাপ্তরা হলেন-পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়া, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহ সৈয়দ আশরাফুল আলম, রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সাহাব উদ্দিন এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ৬ জনকে বহিষ্কারের সুপারিশের চিঠি পাওয়ার পর আমরা সেটা জেলায় প্রেরণ করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দ সেই চিঠি কেন্দ্রে পাঠিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি