1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গফরগাঁওয়ে চেক জালিয়াতি মামলার ৬ আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে চেক জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মাদরাসা সুপার মোমতাজ উদ্দিনসহ পৃথক মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পাগলা থানা পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পাগলা থানা পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাঁচাহার দাখিল মাদরাসার সুপার মোমতাজ উদ্দিনকে চেক জালিয়াতি মামলার পরোয়ানামূলে ছাপিলা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই রাতে পুলিশ মারামারি মামলার এজাহার নামীয় আসামি উপজেলার উস্থি ইউনিয়নের শিলপাড়া গ্রামের মৃত আক্কাস আলী শেখের ছেলে আব্দুল মতিন, আব্দুল মতিনের স্ত্রী রুনা আক্তার ওরফে রোমা খাতুন, ছেলে আল আমিনকে গ্রেপ্তার করে। অন্য একটি নন এফআইআর মামলায় পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে রকিবুল ইসলাম ও নজর আলীর ছেলে আক্রাম আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি