1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

ছাত্রদলের কমিটিতে যুবলীগ কর্মীর নাম, থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের কমিটিতে যুবলীগ কর্মী আরিয়ান খান অপুর নাম এসেছে। এ নিয়ে এলাকাজুড়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। অন্যদিকে ‘ষড়যন্ত্র ও ক্ষতি’ থেকে বাঁচতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন আরিয়ান খান অপু।

জানা যায়, গত ১৬ ডিসেম্বর ময়মনসিংহ মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম সম্পাদক পদে আরিয়ান খান অপুর নাম রয়েছে। তবে অপু নিজেকে যুবলীগ কর্মী দাবি করে বলেন, আমি কোন দিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং ক্ষতি করার জন্য ছাত্রদলের কমিটিতে নাম দেওয়া হয়েছে।

এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর আরিয়ান খান অপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আরিয়ান খান অপু নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া হাসপাতাল গেইট সংলগ্ন আব্দুল মতিন ও রোকেয়া বেগমের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি