1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

কিশোরগঞ্জ জেলা কারাগারে ঝুমন মিয়া (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেল সুপার মো. বজলুর রশীদ আজ রবিবার সকালে ওই হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝুমন মিয়া জেলা শহরের বত্রিশ এলাকার মনিপুরঘাট মহল্লার মফিজুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনকে জানানো হয়েছে। কারাগার সূত্র জানায়, হাজতি ঝুমন চুরি মামলার আসামি ছিলেন। তা ছাড়া তিনি মাদকাসক্তও ছিলেন। সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত অক্টোবর মাসে মা-বাবা মিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর পুলিশ চুরির মামলার আসামি হিসেবে তাকে কারাগারে পাঠায়। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তার বুকে ব্যথা উঠলে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। জেল সুপার বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে ঝুমনের মরদেহ হস্তান্তর করা হবে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি