1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

নেত্রকোনা দরজা ভেঙে শিক্ষিকার লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় একটি বাসা থেকে শুক্রবার রাতে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত শিক্ষিকা নাজমুন্নাহার (৫২) শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুলের বাংলা শিক্ষক ছিলেন। তার বাবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার তাতিয়র গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাজমুন্নাহার শহরের মোক্তারপাড়া এলাকায় দেওয়ান ভবন নামে একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে থাকতেন। তার একমাত্র মেয়ের বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। নাজমুন্নাহারের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় চার বছর আগে দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু তিনি ওই বাসায় একা থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তার কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে পাশের ইউনিটের লোকজন খোঁজ নেন। দরজা ধাক্কা দিয়ে ও মুঠোফোনে চেষ্টা করে শিক্ষিকার কোনো সাড়া পাননি। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে বিছানা থেকে রাতে তার মরদেহ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা জানান, ওই শিক্ষিকার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি