1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

‘আব্বু আম্মু ক্ষমা করে দিও’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

আব্বু আম্মু ক্ষমা করে দিও আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ, ফেসবুকে এ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ থেকে জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে ফেরার কথা ছিলো।

নিখোঁজ শিব্বির আহমেদের বাড়ি, জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকা, তিনি ওই এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিব্বির আহমেদ ময়মনসিংহ শহরের মীরবাড়ী, কলেজ রোড় এলাকায় একটি মেস থাকতেন। সে আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল শুক্রবার সকালে ফোন দিয়ে বাড়িতে আশার কথা জানানো হয়। এর আগে শিব্বির আহমেদ ভোর সকালে তার ফেসবুক থেকে কয়েকটি স্ট্যাটাস দেন, স্ট্যাটাসে বলা হয়,”ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর”, “ঘর ,পরিবার, জায়গা ক্ষমা করে দিও”। এর পরে সকালে ৭ দিকে আবার ফোন দিয়ে তার পরিবারকে জানানো হয়, ময়মনসিংহ থেকে ট্রেনে বাড়ি আসতেছেন। ফোন দেবার কিছু আগে সর্বশেষ ফেসবুকে আরো একটি একটি স্ট্যাটাস দেন, “আব্বু আম্মু ক্ষমা করে দিও আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ”।
এ স্ট্যাটাস দেখে আবার ফোন দিলে, তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার মেস ও বিভিন্ন জায়গায় খোঁজ নিলে তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, আমাদের ধারণা মেস থেকে বৃহস্পতিবার রাতেই বের হয়েছেন। শুক্রবার সকালে তার ফেসবুক কয়েকটি স্ট্যাটাস দেন, তারপর থেকে আমরা খোঁজখবর নেওয়া শুরু করি, সর্বশেষ ফোনে জানানো হয়ে বাড়িতে আসতেছেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আমরা তাকে কোথাও খুঁজে পাইনি। তিনি আত্মহত্যা করার মতো ছেলে না, হঠাৎ এ ধরনের স্ট্যাটাস দিয়ে কি জন্য নিখোঁজ হলো আমারা ধারণা করতে পারছিনা।

শিব্বির আহমেদ বাবা আব্দুল্লাহ আল ফারুক বলেন, “আমার ছেলে খুব সহজ সরল, সে কখনোই আত্মহত্যা করতে পারে না। তার কোন টাকা পয়সার সমস্যাও ছিল না। হঠাৎ কী জন্য এ ধরনের ফেসবুকে পোস্ট দিয়ে নিখোঁজ হলো কিছুই বুঝতে পারছিনা।গতকাল শুক্রবার রাতে কোতোয়ালী থানায় জিডি করছি। এখনো কোন খোঁজ খবর পাইনি, কোথায় আছে বা কেমন আছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার তদন্তকারী কর্মকর্তা কুমোদলাল দাস বলেন, আমরা তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করছি। তবে এখনও তার খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি