1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ছাত্রলীগ নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলের সদ্য পদত্যাগ করা প্রভোস্ট সিরাজাম মনিরা নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) আবেদন জমা দেন তিনি। রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনপত্রে সিরাজাম মনিরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের দ্বারা লাঞ্ছিত হয়ে ও তার দেয়া জীবননাশের প্রকাশ্য হুমকির মুখে ১৫ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মহিলা হল দোলন-চাঁপার প্রভোস্ট পদ থেকে আমি ও চারজন হাউস টিউটর একসঙ্গে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। এরপর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে জাককানইবি পরিবার থেকে আমার সহকর্মীদের সাথে আমি যখন পুষ্পস্তবক অর্পণ করতে যাই তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের পাশে দাঁড়িয়ে থাকা দুজন সঙ্গী অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার দিকে তাকিয়ে অট্টহাসি হাসে।

আমার পক্ষে এই নোংরা ইঙ্গিতপূর্ণ অপমান সহ্য করা সম্ভব হচ্ছিল না। আমার সহকর্মীরা এই জিঘাংষা দেখে আমাকে তাড়াতাড়ি বাসায় রেখে যান। তিনি আরও লেখেন, এরপর থেকে আমি লক্ষ্য করেছি কতিপয় শিক্ষার্থী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমার বাসার দিকে তীব্র নজর রাখছে। রাকিব ও তার সঙ্গীদের প্রকাশ্য হুমকির মুখে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমি কার্যত বাসাবন্দি। এ অবস্থায় আমার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিরাজাম মনিরা অসুস্থ ও পারিপার্শ্বিক চাপে হতাশাগ্রস্ত জানিয়ে বলেন, আমার যা কথা তা আবেদনে উল্লেখ করেছি। এর বেশি কিছু বলার নেই।

এদিকে ছাত্রলীগ সম্পাদক রাকিবুল হাসান রাকিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ আনা হচ্ছে। এ ব্যাপারে আমার বিন্দু পরিমাণ সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ছাত্রলীগ সম্পাদক রাকিবুল হাসান ‘হল ফিস্ট’ নিয়ে রাকিবের হুমকির অভিযোগ এনে হল প্রভোস্ট সিরাজাম মনিরা ও চারজন হাউস টিউটর পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি