1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু, যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহে প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের মামলায় মো. শহীদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার শহীদুল ইসলাম জেলার ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের পশ্চিম পাড়া এলাকার মো. হেকমত আলীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে জেলার ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম বলেন, আনুমানিক ছয় মাস আগে শহীদুল ইসলাম উপজেলার একটি গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার কাজ করার সময় ১৩ বছর বয়সী ওই প্রতিবন্ধী শিশুর সঙ্গে কথা বলে পরিচিত হন। পরিচিত হওয়ার একপর্যায়ে মোবাইল কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে একাধিকবার ধর্ষণ করেন শহীদুল। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে বিষয়টি জানাজানি হলে গত ১২ ডিসেম্বর ওই প্রতিবন্ধী শিশুর বাবা শহীদুল ইসলামকে আসামি করে ফুলবাড়িয়া থানায় ধর্ষণ মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি