1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ত্রিশালে ট্রাক কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ত্রিশাল ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বালিপাড়াগামী একটি মোটরসাইকেল (কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) ও ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী নার্গিস আক্তার (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। চালক স্বামী ইমাদুল হোসেনকে (৩৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গাছের দিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি সস্ত্রীক ঢাকার কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে ময়মনসিংহের নান্দাইল যাচ্ছিলেন। যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি