1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

তিন ঘণ্টায় উড়ে বগুড়ার বিজয় দিবসের বেলুন ময়মনসিংহে!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা নামক লাল সবুজের পতাকা। এ পতাকার সম্মান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর সারা দেশে পালিত হয় মহান বিজয় দিবস। আজ দিবসটি উপলক্ষে বহু মাইল দূরে ওড়ানো একটি বেলুন মাতিয়ে দিল ময়মনসিংহের ফুলপুর।

ফুলপুরের আকাশে বেলুনটি দেখে লোকজন ছোটাছুটি শুরু করে দেয়। দেখে মনে হচ্ছিল, বহুদূর থেকে উড়ে এসে বেলুনটি আকাশ থেকে নামছে। উৎসুক লোকজন দল বেঁধে ছুটে আসছে বেলুনটি দেখার জন্য। একপর্যায়ে ইমাদপুরের সাংবাদিক নুরুল আমিনের বাড়ির উঠানে এসে পড়লে ছোট শিশু হাসান বেলুনটি ধরে ফেলে। এ সময় এলাকার শত শত লোক ভিড় করে বেলুনটি একনজর দেখার জন্য। বেলুনটিতে লেখা রযেছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২১ শুভ উদ্বোধন, জেলা প্রশাসন বগুড়া। সুন্দর এ বেলুনটি হাতে পেয়ে আনন্দে দৌড়াদৌড়ি করতে থাকে শিশু হাসান, মুখে যেন বিজয়ের হাসি।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, আজ মহান বিজয় দিবস উপলক্ষে এ বেলুনটি সকাল ৮টায় ওড়ানো হয়েছে। এ সময় তিনি বলেন, খবরটি শুনে ভালো লাগল। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মুজিব শতবর্ষে বিজয়ের হাসি যেন সারা দেশে মানুষের মাঝে ফুটে ওঠে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি