1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁওয়ে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতঘরের ধর্নার সাথে গলায় ওড়না বেঁধে ফাঁসিতে ঝুলে তামান্না (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় উপজেলার রাওনা ইউনিয়নের ছয় বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গেছেন। নিহত তামান্না ছয় বাড়িয়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের ছয় বাড়িয়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে তামান্না পূর্বে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো। দীর্ঘদিন যাবত লেখাপড়া থেকে বিরত থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। আজ বুধবার সকাল থেকে বাড়ির লোকজন ধান মাড়াই নিয়ে বাড়ির পাশের মাঠে ব্যস্ত ছিলেন। পৌনে ১২টার দিকে তামান্না ফাঁকা বাড়িতে বসতঘরের দরজা বন্ধ করে ধর্নার সাথে গলায় ওড়না বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করে। এ সময় তার চাচি বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তামান্নাকে ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা এসে দরজা ভেঙে প্রবেশ করেন। তামান্নাকে নিচে নামিয়ে মাথায় পানি ঢালেন তারা। কিন্তু ততক্ষণে তামান্নার মৃত্যু হয়েছে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের লোকজনের কাছে শুনেছি মেয়েটি বেশ কিছুদিন যাবত মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি