1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

হালুয়াঘাটে ঘরের ভেতরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা খালপাড় এলাকায় তার নিজ মেয়ের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আব্দুল জব্বার উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র।

নিহতের মেয়ে জমিলা খাতুন বলেন, আমার বৃদ্ধ বাবা ওই ঘরে একাই থাকতেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে পার্শ্ববর্তী ওসমান, রাশিদ, শমসের ও আমজত আলীর সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার দরবার হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। আজ মঙ্গলবার সকালে আমার ছেলে ঘুম থেকে উঠে তার নানার থাকার ঘরে গিয়ে দেখে বাইরে থেকে শিকল লাগানো। পরে ঘরের দরজা খুলে ভেতরে আমার বাবার গলাকাটা লাশ দেখে চিৎকার দিলে আমরা ঘরে গিয়ে বাবার লাশ দেখতে পাই। আমাদের ধারণা, জমি নিয়ে বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নিহতের ছেলে আবুল কাশেম বলেন, আমার বোন জামাইয়ের পরিবারের সাথে পার্শ্ববর্তী ওসমান, রাশিদ, শমসের ও আমজত আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরে এ ঘটনায় মারামারিও হয়। মারামারির পর আমার বাবাকে আমার বোন তার বাড়িতে নিয়ে যায়। আমার বাবা আমার বোনের বাড়িতেই থাকতেন। আজ সকালে ফোনের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পারি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, সকালে ৯৯৯-এ কলের মাধ্যমে ঘটনা জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা বৃদ্ধের গলাকাটা লাশ দেখতে পাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। হালুয়াঘাট থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি