1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ময়মনসিংহে মামলার আবেদন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার পর এবার ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্যের অভিযোগ করে এই মামলার আবেদন করা হয়। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও।

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহা. বজলুর রহমান মামলার আবেদন গ্রহন করে আদেশের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের জন্য রেখে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক। তিনি বলেন ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ বিভিন্ন নারীদেরকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন।

এছাড়াও তিনি দেশের সকল নারী জাতিকে অসম্মান করেছেন। সরকার তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে ফেললেই তার বিচার হয়ে যায়নি। দেশের প্রচলিত আইনে তার এই ঘৃণ্যতম অপরাধের শাস্তির দাবিতে এই মামলার আবেদন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আদালত এই মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসবেন।

নাহিদ রেইনস নামে একটি ফেসবুক পেইজ থেকে ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্য প্রচার করায় তাকেও এই মামলার আসামি করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি