1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নিখোঁজের ৫ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনা মদনে নিখোঁজ শিশু তানজিনা আক্তারের (৮) মরদেহ ৫ দিন পর উদ্ধার করেছে মদন থানার পুলিশ। রবিবার রাতে বালই নদী থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। তানজিনা আক্তার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত আব্দুল কদ্দুছের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানজিনা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিদিনের মতো ৮ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে শিশুদের সাথে খেলা করছিলো। তখন কাউকে কিছু না বলেই বাড়ি থেকে নিখোঁজ হয় সে। আশপাশের গ্রাম,আত্মীয়-স্বজদের বাড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ১১ ডিসেম্বর নিখোঁজের বড় ভাই আল আমীন মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার(১২ ডিসেম্বর) রাতে বালই নদীতে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, নিখোঁজ শিশু তানজিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি