1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাসের চাপায় প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনার মদনে বাস চাপায় রিয়াদ হোসেন (২০) নামের এক এইচএসসি পরিক্ষার্থী মারা গেছে। রবিবার রাতে নেত্রকোনা-মদন সড়কের মদন ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন মদন উপজেলা শ্রমিক ইউনিয়ের সভাপতি মাজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, রিয়াদ হোসেন এবারের এইচএসসি পরিক্ষার্থী। রবিবার রাত ৮ টার দিকে রূপক নামের এক বন্ধুকে নিজের মোটরসাইকেল করে বাড়ি পৌঁছে দিতে যায় সে। মদন ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে একটি বাস পিছন থেকে তাদের চাপা দেয়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ হোসেনের মৃত্যু হয়।

রিয়াদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি