1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সুমন মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়। শনিবার সকালে সড়কের চরভেলামারী এলাকার ব্রহ্মপুত্র সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত সুমন মিয়া গফরগাঁও উপজেলার ঘাঘড়া গ্রামের খামার এলাকার মো. সাইদুর রহমানের ছেলে। তিনি বেঙ্গল কম্পানির এলাকা ভিক্তিক কর্মকর্তা ছিলেন।

আহতরা হলো- রাব্বি (১৬), মুসা(১৭) ও রাকিব মিয়া (১৬)। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামে।

ঘটনাস্থল থেকে নান্দাইল থানার উপপরিদর্শক সবুর উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি