1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল ভাইয়ের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আলম মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আলম মিয়া উপজেলার ভাটির জগতচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের ভগ্নীপতি সুজন মিয়া বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় আজ সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এলাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রকি ও শাওনসহ কয়েকজন নিহতের বোনকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করেন আলম। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে তারা। এ সময় আলম মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে শনিবার সকালে কুলিয়ারচরে মানববন্ধন ও বিক্ষোভ করে।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি