1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

প্রেমিকের সঙ্গে অভিমানে প্রেমিকার আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনার মদন উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে মাছুমা আক্তার (২৪) নামের এক প্রেমিকা আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তিনি। মাছুমা আক্তার উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের আব্দুল ছালামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকার প্রবাসী মোমেন নামের এক যুবকের সঙ্গে মাছুমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মোমেনের পরিবারের লোকজন মাছুমা আক্তারকে অপছন্দ করায় তাঁদের বিয়ে ভেঙে যায়। পরে মদন উপজেলার নায়েকপুর এলাকার জাহাঙ্গীরের সঙ্গে এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাছুমা। প্রেমিক মোমেন মাছুমার স্বামী জাহাঙ্গীরের নিকট তাঁদের পূর্বের প্রেমকাহিনি বলে দেন। এতে জাহাঙ্গীর ও মাছুমার মধ্যে কলহ সৃষ্টি হয়। পরে দুজনের পরিবারের লোকজনের সম্মতিতে ২৮ অক্টোবর তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। সোমবার মোমেনের সঙ্গে মোবাইল ফোনে কথা-কাটাকাটি একপর্যায়ে নিজ বসত ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মাছুমা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মাছুমা নামের এক যুবতী সোমবার আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি