1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দুর্গাপুরে সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।

আজ রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে। অবরোধে এম কে সি এম পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, সুসং আদর্শ বিদ্যানিকেতনসহ বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে তারা তেমন পড়াশোনা করার সুযোগ পায়নি। শিক্ষা মন্ত্রণালয় তাদের সিলেবাস মাত্র ৩০ শতাংশ কমিয়েছে। এত সীমিত সময়ে এই সিলেবাস শেষ করা তাদের পক্ষে অসম্ভব।

এ সময় তারা অতি শিগগিরই সিলেবাস ৭০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার দাবি জানায়। অন্যথায় পরবর্তী সময়ে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানায়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘সড়ক অবরোধের খবর শুনে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনকে নিয়ে ঘটনাস্থলে যাই। এরপর শিক্ষার্থীদের দাবিগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব বলে আশ্বাস দিয়ে আসি।’

দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন, ‘খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এরপর উপজেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি